৫ হাজার ৪শত কর্মী
ছাঁটাই করবে
আমেরিকান এক্সপ্রেস
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৩, ১৯:২৮
ভ্রমণ ব্যবসায় ব্যয় কমানো এবং কর্মপরিকল্পনা পরিবর্তনের কারণে ৫,৪০০ জন ছাঁটাই করতে যাচ্ছে আমেরিকান এক্সপ্রেস কোম্পানি। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি একথা জানায়। কেম্পানিটির বেশিরভাগ গ্রাহক ভ্রমণবিষয়ক এবং তাদের অন্যান্য প্রয়োজন মেটাতে অনলাইনের দিকে ঝুঁকে পড়েছে । ফলে কমে যাচ্ছে তাদের গ্রাহকসংখ্যা। তাই খরচ কমাতে কর্মী ছাঁটাই প্রয়োজন হয়ে পড়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। কোম্পানিটি জানিয়েছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মী ছাঁটাই করা হবে।