সংবাদ কণিকা

নাসার নতুন উদ্যোগ ক্রান্তীয় প্রশান্ত মহাসাগর থেকে বায়ুমণ্ডলের ৬৫ হাজার ফুট উপরে জনহীন বিশেষ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাসার ড্রাইডেনের উড়ান গবেষণা কেন্দ্র। কী করে ক্রমবর্ধমান উষ্ণতা পৃথিবীর আবহাওয়াকে বদলে দিচ্ছে,তা জানার উদ্দেশ্যে বিমান পাঠানোর এই উদ্যোগ নেয় নাসা। এডওয়ার্ড বিমান ঘাঁটি থেকে এই বিশেষ বিমানটি পাঠানো হবে। বিজ্ঞানীদের মতে, বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জমা জলীয় বাষ্প এবং ওজোনের মাত্রা পৃথিবীর আবহাওয়ার উপর অনেকটাই প্রভাব ফেলে। -এপি ফিলিপাইনে হোটেলে আগুন, নিহত-৭ ফিলিপাইনে সাবেক মার্কিন নৌঘাঁটির কাছে ড্রাইডেন নামের ছোট এক হোটেলে আগুন লেগে ৭ জন মারা গেছে। এদের মধ্যে বিদেশি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অলোনগাপো শহরের বেসামরিক প্রতিরক্ষা প্রধান এঙ্গেলিটো লেয়াগ জানান, অতিথির তালিকা অনুযায়ী হোটেলে ওই সময়ে ৩ জন আমেরিকান, একজন দক্ষিণ কোরীয় এবং আরো ২ জন নারী ছিলেন যাদের পরিচয় জানা যায়নি।- এএফপি চীনে ভূমিধসে নিহত-১৬ চীনের দক্ষিণে ভূমিধসে শুক্রবার ১৬ জন নিহত হয়েছে । এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৪০ জন। স্থানীয় ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানায়। ঝেনজিয়াং কাউন্টির পাহাড়ের পাদদেশে অবস্থিত ঝাউজিগৌ গ্রামে স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসে গ্রামের ১৬টি বাড়ি মাটিচাপা পড়লে ওই ১৬ ব্যক্তি নিহত হয়। প্রাদেশিক দৈনিক ইউনান ডেইলি তাদের ওয়েবসাইটে জানায়- একই পরিবারের ৭ জনসহ মোট ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।-এএফপি সোনায় তৈরি একে-৪৭! হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপ?া থেকে ৩শ’ কিলোমিটার দূরে প্রায় পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বৃহস্পতিবার সোনার তৈরি একটি একে-৪৭ উদ্ধার করেছে! এ সময় আরও উদ্ধার করা হয় রাইফেল, গ্রেনেড, বেয়নেটসহ বিভিন্ন ধরনের বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। বেরিয়ে আসে চোরাকারবারীদের ব্যবহার করা পাসপোর্ট, বুলেটপ্রুফ পোশাক, ১১টি মাইক্রোকার এবং দু’টি গাড়ি সরানোর লরি। পুলিশের ভাষ্য মতে, ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের ঐ আগ্নেয়াস্ত্রটি বেশ বাহারি ডিজাইন এবং অনন্য খোদাইয়ে তৈরি। পুলিশের ধারণা- এই অস্ত্রটি শীর্ষ মাদক পাচারকারী দল ‘মালভার্দের। অভিযানকালে দু’জন প্রহরীকে আটক করা হয়। -রয়টার্স