সীমান্তে উত্তেজনার মাঝেই মমতার হাতে পৌঁছাল পাকিস্তানি উপহার

সীমান্তে বৈরিতা আর হানাহানির মাঝে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কাছ থেকে চমক পেলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার মমতার হাতে পৌঁছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কাছ থেকে পাঠানো রূপার হরফে মুদ্রিত একটি কোরআন। কলকাতার ইডেন গার্ডেনে ওয়ান ডে ম্যাচ খেলতে এসে আতিথেয়তায় মুগ্ধ পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি), ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) কাছে উপহারটি পাঠায়। পরে ক্যাব চমকপ্রদ উপহারটি মমতার কাছে পৌঁছে দেয়। সংগঠনটির একজন কর্মকর্তা বলেন, কলকাতায় পাওয়া আতিথেয়তায় হতভম্ব পাকিস্তানি ক্রিকেটাররা, তারই বহি:প্রকাশ ঘটালেন তারা। খবর এনডিটিভির।