নেপালে বাস দুর্ঘটনায়
২৯ জনের মৃত্যু
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২০:২৪
নেপালে পাহাড়ি পথে বাস-দুর্ঘটনায় ২৯ ব্যক্তি মারা গেছে। দুর্ঘটনার কারণে বাসটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা দোতির হাতিওয়ান গ্রামের কাছাকাছি এলাকায়। গতকাল শনিবার স্থানীয় সূত্র জানিয়েছে,গতকাল বাসটি পাহাড়ি পথে দিক পরিবর্তন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার রাতেই ঘন-কুয়াশার মধ্যে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থল থেকে মৃত ও আহতদের উদ্ধার করে। পুলিশ কর্মকর্তা নারা বাহাদুর জানান-দুর্ঘটনায় ২৯জন মারা গেছে। এছাড়া গুরুতর আহত ১২জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। নেপালে পাহাড়ি পথে অতিরিক্ত যাত্রী বহনের কারণে বাস দুর্ঘটনা একটি সাধারণ ঘটনার রূপ নিলেও দুর্ঘটনা রোধে তেমন কোনো পদক্ষেপই নেয়া হয় না।