সমাবেশে মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহীম
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
‰Kevi ˆ`k cwiPvjbvq AvgvG`i myGhvM w`b
মালয়েশিয়ার বিরোধী দল গত শনিবার বড় ধরনের এক সমাবেশ করেছে। অন্তত ৪৫ হাজার লোক এতে অংশ নেয়। দেশটির সবচেয়ে বড় শহরে আয়োজিত সমাবেশের লক্ষ্য ছিল কয়েক মাসের মধ্যে সম্ভাব্য সাধারণ নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শন করা।
পুলিশ রাজধানী কুয়ালালামপুরের প্রধান সড়কগুলো গত শনিবার বন্ধ করে দিলেও স্টেডিয়ামের কাছে বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিমের তিন দলীয় জোটের ডাকা সমাবেশে অংশ নিতে শোভাযাত্রাগুলোর শান্তিপূর্ণ অগ্রযাত্রা অব্যাহত ছিল।
সমাবেশ জনতার উদ্দেশে আনোয়ার ইব্রাহিম বর্তমান দ্য ন্যাশনাল ফ্রন্ট মোর্চার সরকারকে উচ্ছেদ করে আগামী জুনের সাধারণ নির্বাচনে তার জোট ফ্রি-পার্টি অ্যালায়েন্সকে ভোট দেয়ার জন্য আহবান জানান।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা একবারের জন্য সুযোগ চাই। কারণ, আমরা মনে করি দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের পবিত্র মতামত ‘বিবেচনায় আনা সরকারের দায়িত্ব।’
দেশটির টেরেঙ্গুনা এলাকার পূর্বাঞ্চল থেকে সমাবেশে আসা উনত্রিশ বছরের যুবক আজলান আবু বকর তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের সরকার দুর্নীতিগ্রস্ত। সরকারের উচিত জনগণের মতামত আমলে নেয়া। এখন নতুন সরকার দরকার। এই সরকার (দ্য ন্যাশনাল ফ্রন্ট) ৫০ বছর মালয়েশিয়া শাসন করেছে, আর নয়।’ মনে করা হচ্ছে—মালয়েশিয়ায় বছরের প্রারম্ভে বিরোধী দলের ডাকা এই বৃহত্তর সমাবেশের প্রধান লক্ষ্য আগামী জুনে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে বিরোধী দলের শক্তি প্রদর্শন এবং নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারকে সতর্ক করা। কারণ, দেশটিতে ২০০৮ সালের নির্বাচন ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল।
উল্লেখ্য, ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার পর দ্য ন্যাশনাল ফ্রন্ট মোর্চা মালয়েশিয়া শাসন করে আসছে।