ঘন কুয়াশার জন্য চীনে সতর্কতা জারি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
দেশের মধ্য ও পূর্বাঞ্চলে ব্যাপক কুয়াশা পড়তে থাকায় চীনের আবহাওয়া অধিদপ্তর শনিবার “হলুদ সতর্কতা জারি”করেছে। ভারি কুয়াশা প্রভাব ফেলেছে বেইজিং হেবেই, হুনান, ইউনান, জিলিন, গুইঝউ, ঝেইজিয়্াং, জিয়াংসু, হেইলংজিয়াং এবং সিচুয়ান বিমানবন্দরে বিমান চলাচলে। কোন কোন বিমানবন্দরে দৃষ্টিসীমা কমে ১০০ মিটারে দাঁড়িয়েছে। রবিবার বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি ফ্লাইট বাতিল এবং ৫টি ফ্লাইট বিলম্বিত হয়। চীনের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার জিনজিয়াংয়ের উত্তরাংশে হালকা থেকে মাঝারি ধরনের তুষারপাত হতে পারে বলে জানিয়েছে। বুধবার নাগাদ চীনের উত্তর ও পূর্বাঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।