‘শ্যাভেজ কোমাতে নেই’

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ভাই অ্যাডান শ্যাভেজ জানিয়েছেন, প্রেসিডেন্ট কোমাতে নেই। তিনি কিউবায় ক্যান্সার চিকিত্সায় সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট কোমায় আছেন এবং পরিবারের সদস্যরা তার জীবনাবসানের ব্যাপারে আলাপ- আলোচনা করছেন-এধরনের কথা সম্পূর্ণ মিথ্যা। চিকিত্সায় শ্যাভেজের অবস্থার উন্নতি ঘটছে। প্রায় ১ মাস ধরে শ্যাভেজকে জনসম্মুখে দেখা যায়নি। গত বৃহস্পতিবার শপথ নেয়ার দিনে হাজার হাজার শ্যাভেজ সমর্থক রাজধানী কারাকাসে সমাবেশ করে। শ্যাভেজের দুই বন্ধু পেরু এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট এ সপ্তাহে তাকে দেখতে যান। সফর শেষে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ শ্যাভেজের অবস্থার ব্যাপারে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।