আফগানিস্তানে বিস্ফোরণ ও সংঘর্ষে নিহত ১১
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:২৫
রবিবার ভোরে আফগানিস্তানের ওয়ারদাক প্রদেশের সায়েদাবাদ জেলায় একটি মসজিদের ধ্বংসস্তূপ থেকে নিহতদের লাশ খোঁজার সময় বিস্ফোরণে আরো সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে ডন ডটকম এ কথা জানিয়েছে ।
ওয়াদাক প্রদেশের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ জানান, একটি গ্রামে লুকিয়ে থাকা এক তালেবান জঙ্গিকে আটক করতে ওই অভিযানটি চালিয়েছিল সম্মিলিত বাহিনী। ওই জঙ্গিকে আটক করে নিয়ে আসার সময় সম্মিলিত বাহিনীর ওপর হামলা চালায় তালেবান জঙ্গিরা। এরপর থেকে পরবর্তী দুই ঘন্টা টানা জঙ্গিদের সঙ্গে সম্মিলিত বাহিনীর বন্দুকযুদ্ধ চলে। এ সময় অন্তত বড় একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভোর সাড়ে চারটায় লড়াই শেষ হওয়া পর্যন্ত চার জঙ্গির মৃত্যু হয়।