বাগদাদে বোমা হামলা বেঁচে গেলেন অর্থমন্ত্রী
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:২৬
ইরাকের রাজধানী বাগদাদে রাস্তার পাশে পেতে রাখা গাড়িবোমা হামলায় একটুর জন্য বেঁচে গেলেন দেশটির অর্থমন্ত্রী রাফাই আল-ইসাবি। তবে এ ঘটনায় আহত হয়েছে তার দু’জন দেহরক্ষী। গত রবিবার এ ঘটনা ঘটেছে বলে তার অফিস এবং নিরাপত্তা সংস্থার সূত্রে জানানো হয়। খবর ডন অনলাইনের। একটি বৈঠক শেষে ফিরে আসার পথে মন্ত্রীর গাড়িবহরের কাছে এ হামলা চালানো হয়।