সংবাদ কণিকা

গান্ধী-কালেনবাখের চিঠিপত্রের প্রদর্শনী নয়া দিল্লি¬র ন্যাশনাল আর্কাইভস আগামী ৩০ জানুয়ারি থেকে সাধারণের জন্য সংস্থাটির পরিচালক অধ্যাপক মুশিরুল হাসান একথা জানান। গান্ধী ও কালেনবাখের লেখা চিঠি এ প্রদর্শনীতে থাকবে। চিঠিগুলোতে গান্ধীর চেয়ে কালেনবাখের কথাই বেশি থাকলেও চিঠিগুলো সংগ্রহে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কালেনবাখের সঙ্গে গান্ধীর সম্পর্ক নিয়ে নানা বিতর্ক থাকা সত্ত্বেও ভারত সরকার গত বছর কালেনবাখের পরিবারের কাছ থেকে প্রায় ১১ লাখ মার্কিন ডলারে এ সংগ্রহ কিনে নেয়। দক্ষিণ আফ্রিকায় গান্ধীর জীবনের শুরুর দিকেই ১৯০৪ সালে হারমান কালেনবাখের সঙ্গে পরিচয় হয় গান্ধীর। কালেনবাখ ছিলেন একজন জিমনাস্ট এবং শরীরচর্চাবিদ। গান্ধীর সঙ্গে তার চিঠিপত্রকে অনেক ভাষ্যকাররা ‘মধুময় প্রেম পত্র’ হিসেবেই আখ্যা দিয়েছেন। রয়টার্স হুমকির মুখে বৃহত্তম টেলিস্কোপ স্থাপনা অস্ট্রেলিয়ায় দাবানলের কারণে একটি বৃহত্তম গবেষণা মানমন্দির হুমকির মুখে পড়েছে। অস্ট্রেলিয়ার অন্যতম জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিস (আরএফএস) সতর্কবাণী করে বলেছে, দাবানল ক্রমেই টেলিস্কোপ স্থাপনা সাইডিং স্প্রিং অবজারভেটরির দিকে এগিয়ে যাচ্ছে। এতে গুরুত্বপূর্ণ এই কেন্দ্র হুমকির মুখে পড়তে পারে। এখানে অস্ট্রেলিয়া, পোল্যান্ড, ব্রিটেন, কোরিয়া ও আমেরিকার গবেষকদের পরিচালিত ১০টি টেলিস্কোপ কেন্দ্র রয়েছে। অস্ট্রেলিয়ার বনাঞ্চলে গত কয়েকদিন ধরে আগুন জ্বলছে। রয়টার্স চীনে তিব্বতীর আত্মাহুতি তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে এক তিব্বতী নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। এটা এ বছর চীনে প্রথম কোন তিব্বতীর আত্মাহুতির ঘটনা। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রি তিব্বত ও যুক্তরাষ্ট্রভিত্তিক রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টায় তেবে নামের এক তিব্বতী নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। গত বছরের ৮ ডিসেম্বরের পর এ প্রথম কোন তিব্বতী চীনা শাসনের প্রতিবাদে আত্মাহুতি দিলেন। এএফপি