ওবামার সাথে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্

সৌদি আরবের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফ গত সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সাথে বৈঠক করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, দুই নেতা আলোচনায় উভয় দেশের নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আলোচনা করেন। আল কায়েদা বিরোধী লড়াইয়ে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছে। সাবেক সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর গত নভেম্বরে দায়িত্ব নেন প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফ।