বারলুসকোনির অনুরোধ ইটালির আদালতে নাকচ

ইতালির মিলানের একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির বিচারকার্য স্থগিতের অনুরোধ নাকোচ করেছে। ওই আদালতে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মঞ্চ নাচিয়ে কারিমা আল-মাহরুফ নামের এক অপ্রাপ্ত বয়স্কা যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে একটি মামলা বিচারাধীন রয়েছে। বারলুসকোনির আইনজীবীরা তার বর্তমান নির্বাচনী প্রচারণার কারণে মামলার বিচারকার্য স্থগিতের আবেদন করেছিলেন। ওই যৌনকর্মীর মঞ্চ-নাম রুবি হার্টসটেলার। সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি তার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত সম্পর্কে তেমন কোনো মন্তব্য না করে বলেন, ‘নির্বাচনে দল জিতলে সব ব্যাপারে সিদ্ধান্ত হবে।’ গত ৭ জানুয়ারি বারলুসকোনির এক নিকটজন অবশ্য জানান, ফেব্রুয়ারির নির্বাচনে সাবেক প্রেসিডেন্টের দল পিপ্ল অব ফ্রিডম (পিডিএল) জয়ী হলেও তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন না।