জাপানে বোয়িং ৭৮৭ বিমানের জরুরি অবতরণ

গতকাল বুধবার ব্যাটারির সমস্যার কারণে একটি বিমান জরুরি অবতরণে বাধ্য হওয়ার পর অল নিপ্পন এয়ারলাইন্স এবং জাপান এয়ারলাইন্স তাদের ড্রিম লাইনার ফ্লিটগুলো বাতিল করেছে। অল নিপ্পন এয়ারলাইন্সের একটি ৭৮৭ বিমানে গোলযোগ দেখা দেয়ায় জাপানের টাকামাটসু বিমান বন্দরে জরুরি অবতরণ করানো হয়। ১৩৭ জন যাত্রীকে দ্রুত নামিয়ে নেয়া হয়, এসময় কয়েকজন সামান্য আহত হন। —খবর আল জাজিরা ও বিবিসির। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পাইলটরা ককপিটে ধোঁয়া দেখতে পান। তবে অল নিপ্পন এয়ারলাইন্স এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। বোয়িং এর সর্ববৃহত্ ক্রেতা অল নিপ্পন এয়ারলাইন্স এবং জাপান এয়ার লাইন্স জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।