ভারী বর্ষণে জাকার্তায় বন্যা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারি বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট তলিয়ে যায় এবং অফিস-আদালত বন্ধ হয়ে যায়। তাছাড়া বন্যায় রাজধানীর কিছু কিছু এলাকা তলিয়ে গেলে। ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয় এবং রাস্তায় প্রচন্ত যানজটের সৃষ্টি হয়। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগামী কয়েকদিন বৃষ্টিপাত আরো বাড়তে পারে। তারা বুধবার আরো বলেন, বন্যার কারণে বিশ হাজারেরও বেশি লোকজনকে তাদের ঘর-বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবারও সরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে লোকজনের উপস্থিতি কম থাকায় তেমন একটা কাজকর্ম হয়নি। ২০০৭ সালে জাকার্তায় ভয়াবহ বন্যায় ৪০ জনের বেশি লোক মারা যায় এবং হাজার হাজার মানুষ গৃহহারা হয়।