যুক্তরাষ্ট্রে দাবানল :২ সহস্রাধিক বাড়ির বাসিন্দাকে অপসারণ
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২০:২৭
যুক্তরাষ্ট্রের মধ্য ইদাহো শহরের কাছে ভয়াবহ দাবানলের কারণে দুই সহস্রাধিক বাড়ির লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দাবানলের তীব্রতা সেখানে আরো বেড়ে যাওয়ায় বাড়তি সতর্কতা হিসাবে রবিবার সন্ধ্যা থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এরই মধ্যে দমকল বাহিনীও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য। এ কারণে আশেপাশের লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য চলে যেতে বাধ্য করা হচ্ছে।—খবর সিবিসি নিউজ ও ডন ডটকমের।