সংবাদ কণিকা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২০:২৮
চীনে শীতাতপ নিয়ন্ত্রিক পোশাক
সমপ্রতি দক্ষিণ চীনে গরম আবহাওয়ার কারণে শীতাতপ নিয়ন্ত্রিত পোশাকের জনপ্রিয়তা বেড়েছে। জিয়াংসু প্রদেশের ন্যানটঙ্গের ওয়াং ইয়ান নামের একজন ব্যবসায়ী নকশা করেছেন এই পোশাকটি। পরিধানকারীর কাছে পোশাকটির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস হয়। ৩৩ ডলারে ইয়ানের পোশাকটি চীনে বিক্রি হচ্ছে। —রয়টার্স
গাড়ির বাতির রঙ বদল
ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে লালবাতি লাগানো সব সরকারি গাড়িতে বাতির রঙ বদলে নীল বা সবুজ করার উদ্যোগ নিয়েছে। তবে সমালোচকরা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লাল রঙে তীব্র আপত্তি বলেই সরকারের এই অদ্ভুত উদ্যোগ।—বিবিসি
নয় ঘন্টা উড়ল সৌরবিমান
সূর্যের আলোকে কাজে লাগিয়ে ৯ ঘণ্টা বিমান চালানোর পরীক্ষা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। আল্ট্রা-থিন গেলিলিয়াম আর্সেনাইড (জিএএএস) সোলার সেল ব্যবহার করে বিমান চালানোর সাফল্যের কথা জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট গিজম্যাগ। বিমানটির নাম পুমা। আকাশে উড়ার জন্য শক্তি সরবরাহ করতে বিমানের ডানায় সৌরপ্যানেল ব্যবহার করা হয়েছে। বিমানটি আকাশে টানা নয় ঘণ্টা ১১ মিনিট উড়তে সক্ষম হবে।—রয়টার্স
জোর করে বিয়ে বন্ধে আইন
ব্রিটেনের সরকার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠেকাতে আগামী বছর থেকে ইংল্যান্ড ও ওয়েলসে এক নতুন আইনের কথা ভাবছে। যেসব বাবা-মায়েরা তাদের সন্তানদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেবেন, তাদেরকে এই নতুন আইনের আওতায় সাত বছরের জেল খাটতে হবে। তবে জোর করে বিয়ের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন এমন লোকজন বলছেন, এতে করে অন্য সমস্যা তৈরি হবে।—বিবিসি