আকাশে উড়ল গাড়ি
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২০:৫০
প্রথমবারের মতো কোন গাড়ি জনসম্মুখে আকাশে উড়ল। এ উড়ুক্কু গাড়িটির নাম দেয়া হয়েছে টেরাফুগিয়া। টেরাফুগিয়াই প্রথম যন্ত্র, যা আইনত যুক্তরাষ্ট্রের রাস্তায় চলতে পারবে এবং আকাশেও উড়তে পারবে। টেরাফুগিয়া আকাশে ওড়ার সময় এর পাশের পাখা ব্যবহার করে। আবার রাস্তায় চলার সময় এর পাখাগুলো ভাঁজ করে রাখা যায়।