বোকো হারাম প্রধান শেকাও নিহত বলে দাবি সামরিক বাহিনীর
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২০:৫১
নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের প্রধান আবু বকর শেকাও সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে আহত হয়ে মারা গেছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।— খবর আলজাজিরার।
গত সোমবার সামরিক বাহিনীর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গত ২৫ জুলাই থেকে ৩ আগস্টের মধ্যে সম্ভবত তিনি মারা গেছেন। ওই বিবৃতিতে আরো বলা হয়, গত ৩০ জুন উত্তর-পূর্ব নাইজেরিয়ার সামবিসা বনে বোকো হারামের শক্তিশালী ঘাঁটিতে সামরিক বাহিনীর সঙ্গে গোলাগুলিতে শেকাও গুলিবিদ্ধ হন।
পরে তাকে চিকিত্সার জন্য গোপনে ক্যামেরুন নেয়া হলে সেখানেই চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিবৃতিতে তাকে সবচেয়ে ভয়ংকর মোস্ট ওয়ান্টেড হিসেবে আখ্যা দেয়া হয়।