নিউজিল্যান্ডে অগ্ন্যুত্পাত

নিউজিল্যান্ডে একটি আগ্নেয়গিরি থেকে মঙ্গলবার অগ্ন্যুত্পাতের ঘটনা ঘটেছে। এসময় ওই আগ্নেয়গিরি থেকে নির্গত বাষ্প আকাশের প্রায় দুই কিলোমিটার উপরে ওঠে যায়। অগ্ন্যুত্পাত বিশেষজ্ঞরা জানান, অল্প কিছুক্ষণ ধরে এই অগ্ন্যুত্পাতের ঘটনা ঘটে। জিওনেট পর্যবেক্ষণ সংস্থা জানায়, নর্থ আইল্যান্ডের বে অব প্লান্টির অদূরে জন বসতিহীন হোয়াইট আইল্যান্ডে স্থানীয় সময় সকাল ১০টা ২৩ মিনিটে এই অগ্ন্যুত্পাত শুরু হয়। তারা আরো জানায়, প্রায় ১০ মিনিট ধরে এই অগ্ন্যুত্পাত চলতে থাকে।