মালির নির্বাচনে জয়ী হওয়ায় কেইতাকে ওবামার অভিনন্দন
প্রকাশ : ২২ আগস্ট ২০১৩, ২১:০৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনে জয়লাভ করায় মালির নতুন নেতা ইব্রাহিম বোউবাকার কেইতাকে মঙ্গলবার অভিনন্দন জানিয়েছেন। — খবর এএফপির।
ওবামা এক বিবৃতিতে বলেন, মালির নির্বাচনের ফলাফল মেনে নেয়ার জন্য আমরা প্রার্থী ও তাদের সমর্থকদের উত্সাহিত করছি। আমরা এই নির্বাচনকে গণতন্ত্রের আরো অগ্রগতি, জাতীয় ঐক্যের একটি ভিত্তি এবং দেশের নিরাপত্তা ও মানবিক সংকট মোকাবেলায় কাজে লাগানোর আহ্বান জানাচ্ছি।