ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জগন্নাথপুর এলাকায় গৃহবধূ সেলিনার বিয়ে হয় চার বছর আগে আলম মোল্লার সঙ্গে। কিন্ত বিয়ের চার বছরেও সেলিনার গর্ভে কোন সন্তান না হওয়ায় স্বামীর কটুকথা প্রায় শুনতে হতো তাকে। স্বামীর কটুকথা সইতে না পেরে শুক্রবার রাত ১১টায় নিজ রুমে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ সেলিনা আত্মহত্যা করেছে।
পুলিশ খবর পেয়ে শনিবার সকালে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মডেল থানার এস আই ইলিয়াস হোসেন জানায়, বিয়ের চার বছরেও কোন সন্তান না হওয়ায় স্বামী বিভিন্ন সময় স্ত্রীকে কটুকথা বলতো। গৃহবধূ সেলিনা সন্তানের মা হতে না পারায় অভিমান করে শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যপারে কেরানীগঞ্জ মডেল থানার অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/নুহু