চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ মে ২০১৯, ১৭:২৬

নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকায় পানিতে ডুবে রাসেল(৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে এলাকার মো. নয়নের পুত্র। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুমিল্লায় এক কিশোরের মরদেহ উদ্ধার

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানায়, খেলার সময় শিশুটি পাশের লেকে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইত্তেফাক/নুহু