চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে রবিবার রিজেন্ট এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে ৯৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক কর্মকর্তারা।
কাস্টমসের সহকারী পরিচালক নূর উদ্দিন মিলন ইত্তেফাককে বলেন, রিজেন্ট এয়ারলাইন্সের আরএক্স ৭৮৭ ফ্লাইটটি বিকাল ৪টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করে। ব্যাংকক থেকে আসা ফ্লাইটের যাত্রী ছিলেন শাহজাহান। তার গতিবিধি সন্দেহজনক হলে শরীর তল্লাশী করে ব্লেজারের ভেতর থেকে স্বর্ণের বার গুলো পাওয়া যায়।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাগ্নে দাদা ভাই-এর মৃত্যুবার্ষিকীতে শিবচরে জনতার ঢল
এসব স্বর্ণের ওজন সোয়া ১১ কেজি। বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। আটককৃত শাহজাহানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
ইত্তেফাক/নূহু