ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ডাকাতিয়ার মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শফিকুল মহেশপুর উপজেলার শ্যামপুর গ্রামের হায়দার আলীর ছেলে।

 

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান,  উপজেলার ডাকাতিয়ার মাঠে শফিকুল ইসলামের লাশ পড়ে ছিল। সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে গিয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আরো পড়ুন : ‘বুথ ফেরত’ জরিপ নিয়ে তীব্র বিতর্ক, বিরোধীরা বলছেন মিডিয়া বিজেপিপন্থি

তিনি আরো জানান,  শফিকুলের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি