জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জয়ললিতার বিরোধিতা

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা গত সোমবার তেলের সর্বশেষ দাম নির্ধারণের বিরোধীতা করেছেন। তিনি বলেন, পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ভুল অর্থনৈতিক নীতি থেকে সরে আসবে বলে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল কিন্তু মানুষ হতাশ হয়েছে। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের কামনা করেছেন। — খবর এনডিটিভি’র মুখ্যমন্ত্রী জয়ললিতা বলেন, কংগ্রেস জোট সরকারকে জনগণ বিরোধী কার্যক্রম ও ভুল অর্থনৈতিক নীতির জন্য মানুষ ভোট দেয়নি। এক্ষেত্রে বিজেপি নতুন অর্থনৈতিক নীতি তৈরি করবে এ আশায় মানুষ তাদেরকে ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করেছে। তিনি এক বিবৃতিতে বলেন, মানুষ আশা করেছিল নতুন সরকার এসে পূর্ববর্তী কংগ্রেস সরকারের অর্থনৈতিক নীতি পরিবর্তন করবে কিন্তু এখন দেখা যাচ্ছে আগের সরকারের মতই ডিজেল ও পেট্টোলের দাম বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে পেট্টোল লিটার প্রতি এক টাকা ৬৯ পয়সা ও ডিজেল লিটার প্রতি ৫০ পয়সা বৃদ্ধি করা হয়েছে। জয়ললিতা বলেন, তেল কোম্পানিগুলো পূর্বে মূল্য বৃদ্ধির জন্য মধ্যপ্রাচ্যে অস্থিরতাকে দায়ী করেছিল এবং তারা এই মূল্যবৃদ্ধি সাময়িক বলেও জানিয়েছিল। কিন্তু এর পরে আর তেলের দাম কমানো হয়নি বরং বাড়ানোই হয়েছে।