সারকোজির বিরুদ্ধে তদন্ত শুরু

মামলার তদন্তের তথ্য ফাঁস করতে প্রভাব খাটানোর অভিযোগে আনুষ্ঠানিকভাবে তদন্তে আনা হল ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে। এক আইনজীবীর বরাতে এ খবর জানা গেছে। গত মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে তদন্ত শুরু করার এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৭ সালের নির্বাচনে অনিয়ম করার অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তের পূর্ণাঙ্গ বিবরণ পেতে সাবেক এ প্রেসিডেন্ট প্রভাব খাটিয়ে থাকতে পারেন। এই সন্দেহেই ১৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হল। এছাড়া নির্বাচনী প্রচারণায় লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির থেকে আর্থিক সহায়তা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।