চেন্নাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২০:৪৩
ভারতের চেন্নাইতে ভবন ধসে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। গত শনিবার ভবনটি ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করতে উদ্ধারকর্মীরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এদিকে ২৭ জনকে উদ্ধার করা গেলেও আরো পাঁচজন এখনো স্তূপের নিচে আটকা পড়ে আছে। ১১ তলাবিশিষ্ট ভবনটিতে সেদিন প্রায় ৭০ জন কর্মী কাজ করছিল। এছাড়া ভবনটিতে নির্মাণ কাজ চলছিল। ভবনটি ভেঙ্গে পড়ার পিছনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করা এবং নিম্নমানের উপাদান ব্যবহারকে দায়ী করা হয়েছে। দেশটিতে প্রায়ই এ ধরনের ভবন ধসের ঘটনা ঘটে থাকে। এর আগে দেশটির রাজধানী দিল্লিতে ৪ তলা ভবন ভেঙ্গে পড়ে পাঁচ শিশুসহ মোট ১০ জন নিহত হয়। বেঁচে আসা একজন বলেছেন, সেখানে এখনো অনেকে জীবিত রয়েছে।