সারাজেভোর চলচ্চিত্র
উত্সবে লিবিয়ার
বিদ্রোহীরা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২০:১৭
লিবিয়ার শত শত সাবেক বিদ্রোহী সারাজেভোয় বৃহস্পতিবার প্রামাণ্য চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার শোতে অংশ নেয়। লিবিয়ার সাবেক নেতা মুয়ামার গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালের লড়াইয়ের ওপর নির্মিত ‘টুমরো, ত্রিপোলি’ নামের প্রামাণ্য চিত্র দেখতে এসব বিদ্রোহী সারাজেভোয় জড়ো হয়। চারঘন্টাব্যাপী প্রামাণ্য চিত্রটি তৈরি করেন ফরাসী পরিচালক ফ্লোরেন্ট মার্সি। লিবিয়ার পশ্চিমাঞ্চলের পার্বত্য শহর জিনটানে বিদ্রোহীদের প্রতিদিনের লড়াই প্রামাণ্য চিত্রে তুলে ধরা হয়। উল্লেখ্য, ২০১১ সালের ফেব্রুয়ারিতে গাদ্দাফির বিরুদ্ধে লড়াই শুরুর পর জিনটান প্রথম বিদ্রোহীদের দখলে আসে। বিদ্রোহ শুরুর পর পরই মার্সি লিবিয়া চলে যান।