সারকোজির রাজনীতিতে ফেরার বিপক্ষে ৬৫ শতাংশ ভোটার

ফ্রান্সে প্রতি তিনজন ভোটারের মধ্যে প্রায় দু’জন সাবেক রক্ষণশীল প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির রাজনীতিতে ফিরে আসার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। সারকোজির বিরুদ্ধে সমপ্রতি দুর্নীতি ও প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার বিএফএমটিভি প্রকাশিত জনমত জরিপে এ তথ্য জানা গেছে। মঙ্গল ও বুধবার এক হাজারেরও বেশি প্রাপ্তবয়স্কের ওপর এ জনমত জরিপ চালানো হয়। সারকোজি ২০১২ সালে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদের কাছে হেরে যান। জনমত জরিপে দেখা যায়, ৬৫ শতাংশ ভোটার চান না, সারকোজি আবার রাজনীতিতে ফিরে আসুক।