ত্রিপুরায় শিশু ধর্ষিত
প্রতিবেশী আটক
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২০:১৮
ভারতের উত্তর-পূর্বে ত্রিপুরা রাজ্যে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে তারই এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট অভিজিত সপ্তর্ষী বলেন, দ্বিতীয় শ্রেণীর ওই শিশুটিকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে এখন বিপদমুক্ত।
এ ঘটনায় গ্রেফতারকৃত যুবক সুমন দাস এখন জেল-হাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্মনগরের উত্তর রাধাপুর গ্রামের ওই শিশুটি গত সোমবার নিখোঁজ হয়। পরেরদিন সকালে মেয়েটি বাড়ি ফিরে মায়ের কাছে এ ঘটনা জানায়। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় ডায়েরি করা হয়েছে।