মাদারীপুরের শিবচর ডায়বেটিস সমিতির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শিবচর পৌরসভার লিটন চৌধুরী স্কয়ারের সামনে অবস্থিত ডায়বেটিস সমিতির প্রধান উপদেষ্টা ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বেলুন উড়িয়ে ও কেক কেটে এই ডায়বেটিস সমিতির উদ্বোধন করেন।
শিবচর ডায়বেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া চৌধুরী মিতার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর এ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, ড্রাগ ইন্টারন্যাশনালের ডাইরেক্টর (অপারেশন) আনোয়ারা হোসেন নিপা, জাতীয় শিশু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, ডা. তৈয়ব, ডা. বাদল, ডা. রাজিবসহ অনেকেই। জেলা- উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা ছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন বিনামূল্যে রক্তের গ্রুপ ও ব্লাড সুগার নির্ণয় করা হয়।