বিইউপিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট

আগামী ১ নভেম্বর পর্দা উঠছে বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট-২০২৩ কো-স্পন্সর্ড বাই আড়ং ইন কোলাবোরেশন উইথ পিইসি-এডুকেশন অ্যান্ড টেকআউট-এর।

২০১৫ সালে যাত্রা শুরু করা বিইউপি ক্যারিয়ার ক্লাবের ফ্ল্যাগশিপ ইভেন্টের অষ্টম সংস্করণ এটি। এবার আরও বড় পরিসরে বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানির বুথের অংশগ্রহণে মুখরিত থাকবে বিইউপি প্রাঙ্গণ।

এ বছরের আয়োজনের কো-স্পন্সর হিসেবে থাকছে আড়ং। কোলাবোরেটিং কোম্পানি হিসেবে থাকছে পি ই সি এডুকেশন এবং টেকআউট। টেক পার্টনার হিসেবে আছে এসএসএল ওয়্যারলেস।

বিগত বছরগুলোতে বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট দারুণ সাফল্য অর্জন করেছে। এখানে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চাকরিপ্রত্যাশী তরুণদের যোগাযোগের সুযোগ তৈরি হয়।

এবছর ৩৫টিরও বেশি বহুজাতিক প্রতিষ্ঠান ফেস্টে বুথ স্থাপন করবে। শিক্ষার্থীদের জন্য থাকবে ওয়াক-ইন ইন্টারভিউ এর সুযোগ। অনলাইনে বা বুথে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ থাকবে। 

তিনদিনব্যাপী এই আয়োজনে প্রতিদিনই থাকবে ক্যারিয়ার বিষয়ক আলোচনা ও সেশন।

ইভেন্টের লিংক: https://fb.me/e/328vyPAVH