ঢাকা কমার্স কলেজে রোভার স্কাউট কার্যক্রম উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০০:৪০

ঢাকা কমার্স কলেজে আন্তর্জাতিক শিক্ষামূলক স্বেচ্ছাসেবী আন্দোলন ‘রোভার স্কাউট গ্রুপ’ এর কার্যক্রম উদ্বোধন, রোভার স্কাউট সহচর অরিয়েন্টেশন এবং স্কাউট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর ২০২৩ তারিখে কলেজ হলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট গ্রুপের শুভ-যাত্রার সূচনা হয়।

ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম পিআরএস ও এএলটি। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ। আলোচক ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার যুগ্ম সম্পাদক মো. আব্দুল হান্নান, বিইউবিটি রোভার স্কাউট গ্রুপ সম্পাদক মো. আসিফ উল হক ও ক্রিস্টাল ওপেন স্কাউট গ্রুপ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিআরএস। স্বাগত ভাষণ দেন ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও রোভার স্কাউট ইউনিট লিডার প্রফেসর এস এম আলী আজম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রস্তাবিত ঢাকা কমার্স কলেজ গার্ল ইন রোভার স্কাউট ইউনিট লিডার মাহমুদা বেগম ও ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচরবৃন্দ। 

এর আগে ২৭-৩১ অক্টোবর ২০২৩ তারিখে গাজীপুর রোভার স্কাউট কেন্দ্রে রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স প্রশিক্ষণ লাভ করে প্রফেসর এস এম আলী আজম ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট ইউনিট পরিচালনার দায়িত্ব লাভ করেন। প্রতি বৃহস্পতিবার রোভার স্কাউট ক্রু মিটিং অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, স্কাউট একটি আন্তর্জাতিক সেবা সংগঠন, যা ১৯০৭ সালে ব্রিটিশ অবসরপ্রাপ্ত সেনা লেফটেন্যান্ট লর্ড ব্যাডেন পাওয়েল প্রতিষ্ঠা করেন। এটি সর্বজনীন, অরাজনৈতিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী আন্দোলন। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ, নৈতিক ও সামাজিক গুণাবলি উন্নয়ন এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট এক অনন্য সংগঠন। বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট গ্রুপ থাকা বাধ্যতামূলক হওয়ায় ঢাকা কমার্স কলেজে গুরুত্বের সাথে স্কাউট কার্যক্রম শুরু হয়েছে।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন