বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ পিঠা। শীত এলেই ঘরে ঘরে শুরু হতো পিঠা উৎসব। তবে আধুনিক নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা। তাই বাঙালির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে ব্রাক্ষণবাড়িয়ার ভাটপাড়া গ্ৰামের সামাজিক সংগঠন ভোরের কোকিল ২য় বারের মতো পিঠা উৎসবের আয়োজন করেছে।
আয়োজিত পিঠা উৎসবে উপস্থিত ছিলেন- এডভোকেট নাসির মিয়া, মো. মহসিন আলম, ক্যাপ্টেন জয়নাল আবেদীন, মো. আলী হুসেন, মো. সেলিম উদ্দিন সালাহউদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন ইউসুফ শাহ, আরাফাত খান, হুমায়ূন কবির ও ভোরের কোকিলের সদস্যসহ নানা শ্রেণি পেশার মানুষ।
এ সময় স্টলে পিঠার বাহারী রকমের পসরা সাজানো হয়। এসব পিঠার মধ্যে পাটিসাপটা, পুলি, পাতা পিঠা, নারকেল পিঠা, ভাপা পিঠা, দুধপুলি, মালপোয়া, ফুল পিঠা, জামাই পিঠা, বাঁধাকপির পাকোড়া, ঝিনুক পিঠা, রসপুলি উল্লেখযোগ্য।