ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার কালিসীমা গ্রাম থেকে সুরমা বেগম (২৫) নামের এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুরমা ওই এলাকার কৃষক মমিন মিয়ার স্ত্রী।

আরও পড়ুন: ঢাবি ভর্তি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় সুরমা বেগম। কয়েকঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
ইত্তেফাক/এমআরএম