হাতিরপুলে গোলাগুলিতে ছিনতাইকারী নিহত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৭

রাজধানীর হাতিরপুলে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

 

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী ইস্টার্ন প্লাজার সামনে ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করে র‌্যাব। এ সময় ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই এক ছিনতাইকারী মারা যায়। তার পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন : টয়লেট নিয়ে বিড়ম্বনায় মোদি ও বিল গেটস

তিনি আরো জানান, গোলাগুলির ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। অন্য একজন পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, অস্ত্র ও ছিনতাই করা ব্যাগ উদ্ধার করা হয়।

 

ইত্তেফাক/ইউবি