মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৭:৩০

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন বছরব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ০২ অক্টোবর ২০১৯ গান্ধীজির জন্মদিন পালন করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

অনুষ্ঠানে ঢাকার দিল্লী পাবলিক স্কুল, এস.এফ.এক্স. গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা ও বাংলাদেশ স্কাউট সদস্যরা অংশ নেয়। তারা মহাত্মা গান্ধীর বিভিন্ন আদর্শ এবং কীভাবে এই আদর্শগুলি তাদের অনুপ্রাণিত করেছে সে বিষয়ে বক্তব্য দেয়। 

ভারত সরকারের মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে, বিশ্বের ১২৪টিরও বেশি দেশের শিল্পীরা তাঁর প্রিয় ভজন ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ গেয়ে গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেন। 

গান্ধীজির প্রিয় ভজন পরিবেশনার স্বীকৃতিস্বরূপ হাই কমিশনার বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থী রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’ বইটি উপহার দেন। 

আরও পড়ুন: গৌরনদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অনুষ্ঠানে শর্মিলা ব্যানার্জী ও তার দল সংগীত পরিবেশনার মাধ্যমে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

ইত্তেফাক/নূহু