বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৯ জনের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২১, ১৩:৩২

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের সকলেই করোনা ওয়ার্ডের আইসোলেশন বেডে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন বেডে ৬১৩ জনের মৃত্যু হয়েছে। 

এছাড়াও এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

খুলনার চার হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

পরিচালক আরও জানান, গত বছর মার্চে করোনা ওয়ার্ডের শুরুতে শয্যা সংখ্যা ছিলো ১৫০টি, যা পর্যায়ক্রমে বাড়িয়ে ৩শ’ বেডে উন্নীত করা হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ৩০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। করোনা ওয়ার্ডের ২২টি আইসিইউ বেডের সবগুলোতেই চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু রোগী। 

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবেও বাড়ছে করোনা শনাক্তের হার। সর্বশেষ রবিবার রাতের রিপোর্টে শনাক্তের হার ৬৪ দশমিক ৩৬ ভাগ। ১৮৮টি নমুনার মধ্যে এ ল্যাবে ১২১ জনের পজিটিভ আসে। 

ইত্তেফাক/এএএম