ময়মনসিংহে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২০, ১৬:৪১

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজন এবং করোনা উপসর্গে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরও দুইজন মারা গেছেন। এনিয়ে ময়মনসিংহে করোনায় ১৪ জনের মৃত্যু হলো। এপর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১২০৪ জন। 

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, নান্দাইলের পাঁচরুখি গ্রামের মোরসালিন বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় নগরীর এসকে হাসপাতালে ভর্তি হওয়ার পর শুক্রবার ভোরে মারা যায়। নগরীর সেহড়া এলাকার মরিয়ম বেগম নামে এক বৃদ্ধা গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে এসকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তিনি বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় মারা গেছেন। অপরদিকে গফরগাঁও উপজেলার মুখি মমজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাকসুদা জাহান মুর্শিদিকে এসকে হাসপাতাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: রাজবাড়ীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

এদিকে সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নগরীর কালিবাড়ি এলাকার বৃদ্ধ জালাল উদ্দিন এসকে হাসপাতালে ভর্তির পর এবং গতরাতে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ইব্রাহিম খলিলকে কুর্মিটোলায় নেওয়া পথে মারা যায়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ইত্তেফাক/এসি