টি. কে. গ্রুপের অন্যতম অংগ প্রতিষ্ঠান কর্ণফুলী স্টিল মিলস লিমিটেড বাজারে নিয়ে এলো আধুনিক প্রযুক্তির ঈগল কালার কোটেড স্টিল (ঈগল রঙিন ঢেউটিন)। সম্প্রতি ঢাকার কাওরান বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করলো ঈগল কালার কোটেড রঙিন ঢেউটিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রঙিন ঢেউটিনের উদ্বোধন করেন টি.কে. গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক। আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী স্টিল মিলসের জেনারেল ম্যানেজার(প্লান্ট) প্রকৌশলী জিয়াউল আবেদিন, সিনিয়র জেনারেল ম্যানেজার (স্টিল) মোঃ আব্দুল কাদের, ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ তাজুল ইসলাম, ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ নাসির উদ্দিনসহ টি. কে. গ্রুপের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে মোফাচ্ছেল হক বলেন, মানুষের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে ঈগল রঙিন ঢেউটিনের যাত্রা শুরু। সাশ্রয়ী মুল্যে মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করাই ঈগল কালার কোটেড রঙিন ঢেউটিনের প্রধান উদ্দেশ্য। নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি ঈগল কালার কোটেড রঙিন ঢেউটিন ডিলার ও ক্রেতা সাধারণের শতভাগ আস্থা অর্জন করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

