সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্যপদে ২ হাজার ১৫৫ শিক্ষক (দ্বিতীয় শ্রেণির) নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার পিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।
পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগের সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা ২১৫৫ জন।
গত বছরের ৬ সেপ্টেম্বর-এ নিয়োগের এমসিকিউই ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন। এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষায় মোট ৭১৬১ জন প্রার্থী উত্তীর্ণ হন। প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ২৭ সেপ্টেম্বর তারিখ থেকে শুরু হয়ে গত ১৪ ডিসেম্বর শেষ হয়। সর্বমোট ১২টি বিষয়ে ২১৫৫টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করে পিএসসি। ফলাফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ
