এইচএসসির ফল মোবাইলে জানতে যা করবেন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১০:৫৭

২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল আগামীকাল শনিবার প্রকাশ হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

করোনা ভাইরাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় এইচএসসির ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) গেজেট প্রকাশ করে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পরামর্শক কমিটির সুপারিশ মোতাবেক নয়টি সাধারণ বোর্ডের সঙ্গে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডকে এ ক্ষমতা দেওয়া হয়।

গেজেটে বলা হয়, চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসজনিত কারণে ২০২০ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হওয়ায় এ সংক্রান্ত আইনগুলো সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনের ক্ষমতাবলে এ সংক্রান্ত গঠিত পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে বোর্ডগুলোকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল

মোবাইলের মাধ্যমেও জানা যাবে এইচএসসির ফলাফল। বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টেলিটক।

সেখানে বলা হয়, প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের। প্রি-রেজিস্ট্রেশন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

এ ছাড়া ফলাফলের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে।

ইত্তেফাক/টিআর