জাবির ৪১ ব্যাচের রাজা যুব, রাণী শ্যামা

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০৭:২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবে (র‌্যাগ-৪১) বাংলা বিভাগের আরমান খান যুব এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য সর্বোচ্চ ভোট পেয়ে রাজা-রাণী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১১টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিপঙ্কর দাস।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে মোট এক হাজার ২০৮ জন ভোট দিয়েছেন। এতে ৬৪১টি ভোট পেয়ে আরমান খান যুব রাজা নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সিয়াম চৌধুরী শাওন পেয়েছেন ৫৬২টি ভোট।

এদিকে, ৬২৮ ভোট পেয়ে রানী নির্বাচিত হয়েছেন শ্যামা ভট্টাচার্য। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইফফাত জাহান খান নোভা পেয়েছেন ৫৮০টি ভোট।

আরও পড়ুন: মুসলিম বিদ্বেষ নিয়ে শ্রীলঙ্কাকে সতর্কবার্তা ওআইসির

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/কেকে