এখন একটু কাজের চাপ কম। তাই জুটিতে বেড়িয়ে পড়েছেন। কোথায় গিয়েছেন টলিউডের এই হট কাপল? লম্বা হলিডে কাটাতে দুবাই পাড়ি দিয়েছেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সেখান থেকে প্রায়ই নানারকম ছবি আর ভিডিও পোস্ট করছেন দু’জনে। বোঝাই যাচ্ছে বেশ মজা করছেন তাঁরা। এখন স্কাই ডাইভিংয়ে সবচেয়ে ভাল ডেস্টিনেশন হল দুবাই। তাই দুবাই গিয়ে স্কাই ডাইভিং করবেন না, তা তো আর হয় না।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণীতে ৫৩৬ কোটি টাকার বেশি ক্ষতি
শুভশ্রীও ভীষণ উত্তেজিত ছিলেন তার প্রথম স্কাই ডাইভিং নিয়ে। যেমন ভাবা তেমন কাজ। প্রয়োজনীয় সমস্ত সুরক্ষাবিধি মেনেই আকাশ থেকে ঝাঁপ দিলেন দম্পতি। সেই দারুণ ভিডিও রেকর্ডও করে রাখলেন।
ইত্তেফাক/বিএএফ

