আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে নেওয়া হয়েছে।
রবিবার দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ হেলিকপ্টারে পিতৃভূমি ময়মনসিংহে আনা হয়। এরপর তার তৃতীয় জানাজা অনুষ্ঠানের জন্য তাকে নেওয়া হয় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে।
আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার জানাজায় অংশ নিতে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল থেকে জড়ো হতে থাকে হাজারো মানুষ। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার জন্য আসা মানুষের ঢলে দুপুর ২ টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ। সেখানে জানাজা শেষে বাদ আসর ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে বর্ষীয়ান এই নেতাকে।
আরো পড়ুন: মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেলেন যারা
এর আগে সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজার নামাজ। সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ দলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ইত্তেফাক/জেডএইচডি

