ড্র করতে পারলেই খুশি জামাল 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৪৫

বাংলাদেশ শুধু রক্ষণভাগ নিয়ে খেলবে তা হয় না। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন পুরো দলকেই দায়িত্ব নিতে হবে। আজ কাতারে বাফুফেকে জামাল ভুঁইয়া জানিয়েছেন সবাই বলছে রক্ষণ ভাবের কথা। আমার মনে হয় রক্ষণভাগের সঙ্গে আমরা আক্রমণে যারা আছি তারাও এক সঙ্গে লড়াই করতে পারে।’

নেপালের বিপক্ষে দুটি এবং কাতারে এসে আমরা আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। প্রথম ম্যাচে আর্মি ফুটবল দলের বিপক্ষে ৩-২ গোলে এবং লুজাইল স্পোর্টস দলের বিপক্ষে ১-০ গোলে হেরেছি। গোল হজম করার জন দায়িত্ব করা হচ্ছে বাংলাদেশের রক্ষণভাগে। জামাল ভুঁইয়া বলেন,‘শুধু ডিফেন্সের ভুল ধরলে হবে না। যেকেউ ভুল করতে পারে। মিডফিল্ডরা স্ট্রাইকারও ভুল করতে পারে। কথা হচ্ছে ভুল কমাতে হবে।’ কাতারে বিপক্ষে জামালের টার্গেট এক পয়েন্ট। ড্র করতে পারলেই খুশি জামাল। 

ইত্তেফাক/এসআই