ওয়ানডে স্ট্যাটাস পেল নামিবিয়া-পাপুয়া নিউগিনিও

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৪:৫২

যুক্তরাষ্ট্র ও ওমানের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে মর্যাদা পেল সহযোগী দুই দেশ নামিবিয়া-পাপুয়া নিউগিনি।

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট লিগ ডিভিশন-২’এর বাছাইপর্বের ম্যাচে নামিবিয়া ১৫১ রানের বড় ব্যবধানে হারায় হংকংকে। এছাড়া পাপুয়া নিউগিনি ১৪৫ রানে হারায় ওমানকে। এই জয়ে ওয়ানডে মর্যাদা লাভ করে নামিবিয়া ও পাপুয়া নিউগিনি।

আরও পড়ুন : বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে আইএস!

ফলে ২০০৩ বিশ্বকাপের পর আবারো আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডে খেলার সুযোগ পেল নামিবিয়া।

ইত্তেফাক/কেআই