জমকালো অনুষ্ঠানের মাধমে পূবাইল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূবাইল মেট্রো থানার ভাদুন উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূবাইল প্রেসক্লাব সভাপতি মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট কেমিক্যাল লি. এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, যুগান্তরের সিনিয়র সাব এডিটর ও অনলাইনের শিফট ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান, পূবাইল আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা আলী হোসেন মাস্টার, পূবাইল থানা যুবলীগ নেতা ও মীরের বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা ও ভাদুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ নভেম্বর পূবাইল প্রেসক্লাবের যাত্রা শুরু।
ইত্তেফাক/ইউবি

