কুষ্টিয়ার খোকসা থানার ওসি ক্লোজড

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৪

কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদকে ক্লোজড করা হয়েছে। রবিবার রাতে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।  

আরো পড়ুন : নালিতাবাড়ীতে ধানক্ষেতে যুবকের লাশ

জানা যায়, গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলের বিবদমান দুই গ্রুপের কর্মী ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের  ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত  ৫০ জন আহত হয়।  পাল্টাপাল্টি হামলা ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই সম্মেলনের সভাস্থলসহ আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত ও আইন-শৃংখলার চরম অবনতি ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করেই খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয় বলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম