মহেশপুরে শিশুসহ ৬ অনুপ্রবেশকারী আটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:১৩

ঝিনাইদহের মহেশপুরে ভারত থেকে অনুপ্রবেশের সময় শিশুসহ ৬জন বিজিবির হাতে আটক হয়েছে। বিজিবি সূূত্রে জানা গেছে, রবিবার সকালে ৫৮ বিজিবির একটি টহল দল মহেশপুর ভৈরবা রোডের সস্তা বাজার নামক স্থান থেকে অনুপ্রবেশকারীদের আটক করে। এরমধ্যে ২জন শিশু, ১জন নারী ও ৩জন পুরুষ রয়েছে। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া পুলিশ ও সাংবাদিক আটক

আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত মহেশপুর সীমান্তে ভারতের এনআরসির প্রভাবে ৫৮ বিজিবি ৩১৭জনকে আটক করেছে।

ইত্তেফাক/নূহু